বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নৌকা ছাড়া কারও এজেন্ট দেখতে পাইনি : সিইসি

by ঢাকাবার্তা
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

স্টাফ রিপোর্টার ।। 

ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি আরও বলেন, ‘আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিংএজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের এ কথা জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি, কোথাও ৪০টি।’

ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট না থাকার কথা তুলে ধরে সিইসি বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যাঁরা, তাঁদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।…আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিংএজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net