বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ফাহমী গোলন্দাজের নগদ টাকা শূন্য থেকে কোটিতে, ব্যাংকে টাকা বেড়েছে ২৪৫ গুণ

হলফনামা বিশ্লেষণ

by ঢাকাবার্তা ডেস্ক
ফাহমী গোলন্দাজের নগদ টাকা শূন্য থেকে কোটিতে, ব্যাংকে টাকা বেড়েছে ২৪৫ গুণ

নির্বাচন ডেস্ক।।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজের (বাবেল) গত ১০ বছরে আয়, নগদ অর্থ, ব্যাংকে জমা, গাড়ি, সোনা ও জমি—সবই বেড়েছে অনেক গুণ। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। সেই নির্বাচনের হলফনামা এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেওয়া তাঁর হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

একাধিকবারের সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে ফাহমী গোলন্দাজের পেশা ব্যবসা। দশম নির্বাচনের হলফনামায় তাঁর বার্ষিক আয় ছিল ২ লাখ ৪৬ হাজার টাকা। ১০ বছরের ব্যবধানে তাঁর আয় এখন ৩ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৫৪৯ টাকা। এই হিসাবে তাঁর আয় বেড়েছে ১২৭ গুণের বেশি। আগের হলফনামায় তাঁর ওপর নির্ভরশীলদের কোনো আয়ের উল্লেখ নেই। এবারের হলফনামায় নির্ভরশীলদের আয় সাড়ে ১৯ লাখের বেশি।

দশম নির্বাচনের সময় ফাহমী গোলন্দাজের কোনো নগদ টাকা ছিল না। ১০ বছরের ব্যবধানে এবার তাঁর নগদ টাকা প্রায় দেড় কোটি। তাঁর স্ত্রীর নগদ অর্থ আছে ১০ লাখের বেশি। এ সময় ফাহমীর ব্যাংকে জমা ৪ লাখ ৮৬ হাজার টাকা থেকে বেড়ে ১১ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৫৮৯ টাকা হয়েছে। অর্থাৎ তাঁর ব্যাংকে জমার পরিমাণ ২৪৫ গুণ বেড়েছে। ব্যাংকে তাঁর স্ত্রীর জমা আছে ১ কোটি ৭১ লাখ টাকার বেশি।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net