বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বাংলাদেশে আসছেন রোনালদিনিও

১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও

by ঢাকাবার্তা ডেস্ক
বাংলাদেশে আসছেন রোনালদিনিও

১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ খবর জানিয়েছেন। এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, রোনালদিনিও এবার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন।

ফেসবুকে শতদ্রু দত্ত লিখেছেন, ‘“আমার সোনার বাংলা”…আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’

ফেসবুকে শতদ্রু দত্ত এ ঘোষণা দেওয়ার পর গণমাধ্যম তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে। শতদ্রু দত্ত বলেন, ‘১৮ অক্টোবর দুপুরে রোনালদিনিও ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন রোনালদিনিও। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিতে পারলে আমরা তাঁর সঙ্গেও দেখা করব। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনিও ঢাকা ছাড়বেন।’

ঢাকা ছাড়ার আগে একটি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গেও রোনালদিনিও বসবেন বলে জানিয়েছেন তিনি।

৪৩ বছর বয়সী রোনালদিনিওকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ।

আরও পড়ুনঃ ৩২ বছর বয়সেই হ্যাজার্ড অবসরে গেলেন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net