বুধবার, মার্চ ১১, ২০২৬

বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যু,পরদিন সকালে স্ত্রীর

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নজমুল আহসানকে গতকাল বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন

by ঢাকাবার্তা ডেস্ক
বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যু,পরদিন সকালে স্ত্রীর

স্টাফ রিপোর্টার।।

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক নজমুল আহসান ও তাঁর স্ত্রী নাহিদ বিনতে আলম মারা গেছেন। পুলিশ বলছে, গতকাল বুধবার বিকেলে নজমুল আহসানকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মারা যান। দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। তাঁরা মিরপুরে সরকারি কোয়ার্টারে থাকতেন। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। নজমুল আহসানের গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নজমুল আহসানকে গতকাল বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন নাহার বলেন, নজমুল আহসানের স্ত্রী নাহিদ বিনতে আলমকে গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানেই আজ সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান। তাঁদের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরও পড়ুন: পোস্তগোলা সেতু মেরামতের জন্য বন্ধ , যেসব বিকল্প পথে চলতে হবে

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net