শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

বিশ্বকাপে খেলার আশায় অবসর ভাঙার ঘোষণা আমিরের

রবিবার অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার। ২০২০ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

by ঢাকাবার্তা ডেস্ক
বিশ্বকাপে খেলার আশায় অবসর ভাঙার ঘোষণা আমিরের

খেলা ডেস্ক।।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সাত জনের নতুন নির্বাচন প্যানেল ঘোষণা করেছে, যেখানে আছেন চার জন সাবেক ক্রিকেটার। এই পরিবর্তনের পর বিশ্বকাপে খেলার আশায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আমির। রবিবার অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার। ২০২০ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

এক্স-এ আমির বলেছেন, ‘আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন মাঝেমধ্যে এমন এক জায়গায় নিয়ে যায়, যখন আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করি। পিসিবি ও আমার মধ্যে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। পিসিবি আমাকে সম্মানের সঙ্গে অনুভব করিয়েছে যে আমার প্রয়োজন আছে এবং এখনও পাকিস্তানের সঙ্গে খেলতে পারি। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলাপের পর আমি ঘোষণা দিচ্ছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য বিবেচিত হতে আমি প্রস্তুত আছি।’

তিনি আরও বলেছেন, ‘আমি আমার দেশের জন্য এটা করতে চাই। আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে এই বিষয়টা। সবুজ জার্সি পরে আমার দেশের জন্য খেলা সবসময়  বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে।’

মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে পা রেখে সাড়া ফেলে দেন আমির। ২০০৯ সালে প্রথমবার পাকিস্তানের জার্সি পরেন। টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলে ৭.০২ ইকোনমি রেটে ৫৯ উইকেট নেন তিনি। সম্প্রতি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৯ ম্যাচে নেন ১০ উইকেট। এর আগে শনিবার ইমাদ ওয়াসিম চার মাসের মাথায় অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net