বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বৃষ্টি কমবে কবে, তাপমাত্রা কেমন হবে, জানাল আবহাওয়া অফিস

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
বৃষ্টি কমবে কবে, তাপমাত্রা কেমন হবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ঠিক আগে আগে বৃষ্টিতে ভিজছে রাজধানীসহ সারা দেশ। দুই দিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। সকালে গুড়িগুড়ি বৃষ্টি ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টি বেড়েছে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারা দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়, ১৭৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ  গণমাধ্যমকে বলেন, বৃষ্টি কাল শুক্রবারও চলতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। আগামী শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রোববার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি কাল থেকেই কমে যেতে পারে।

এ দফায় বৃষ্টি চলে যাওয়ার পর এ মাসে দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানান অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, বৃষ্টির পর তাপমাত্রা আরও খানিকটা বাড়বে। তাপমাত্রা কমতে এ মাসের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ  বার্নিকাটের গাড়িবহরে হামলা সেই ইশতিয়াক মাহমুদের জামিন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net