বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

শুক্রবার (১২ এপ্রিল) ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।

by ঢাকাবার্তা ডেস্ক
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানী ডেস্ক।।

রাজধানীর ভাসানটেক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য জানান। দগ্ধরা হলেন– মেহেরুন্নেছা (৮০), মো. লিটন (৫২), সূর্য বানু (৩০), সুজন (৮), লামিয়া (৭) ও লিজা (১৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।

ডা. তরিকুল ইসলাম বলেন, ‘দগ্ধ ছয় জনকেই জরুরি বিভাগে চিকিৎসার দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’ তিনি বলেন, ‘মো. লিটনের শরীরের শতকরা ৬৭ শতাংশ, তার মা মেহেরুন্নেছার শরীরের ৪৭ শতাংশ, স্ত্রী সূর্য বানুর ৮২ শতাংশ, সন্তান সুজনের ৪৩ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং লিজার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।’

ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘ভাসানটেকের শ্যামলবাংলা আবাসিক এলাকার বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ভোরের দিকে মশার কয়েল জ্বালানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। নারী-শিশুসহ ছয় জন দগ্ধ হন।’

তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে রেখে ঘরে রান্না করা হতো। চুলার সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে ছিল।’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net