বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

মির্জা ফখরুল চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

প্রায় সাড়ে তিন মাস কারাগারে থেকে পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল।

by ঢাকাবার্তা ডেস্ক
মির্জা ফখরুল চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

রাজনীতি ডেস্ক।।

চিকিৎসা শেষে ২০ দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে গত ৩ মার্চ স্ত্রী রাহাত আরাসহ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব।

প্রায় সাড়ে তিন মাস কারাগারে থেকে পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। মুক্তির পর তিনি ঢাকায় কিছুদিন চিকিৎসা নেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান।

 

আরও পড়ুন: কোনো ইস্যু না পেয়ে ভারত–বিরোধিতা শুরু করেছে বিএনপি: ওবায়দুল কাদের

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net