শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

মেয়েদের আইপিএল নিলামের ড্রাফটে দুই বাংলাদেশি

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় মারুফার। ৯ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি

by ঢাকাবার্তা ডেস্ক
মেয়েদের আইপিএল নিলামের ড্রাফটে দুই বাংলাদেশি

খেলা ডেস্ক।।

২০২৪ সালের মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)  ড্রাফটে ৬১ বিদেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশ। পেসার মারুফা আক্তার ও লেগস্পিনার রাবেয়া খানকে আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে নিলামে উঠানো হবে। ২০১৯ সালে নেপালের বিপক্ষে অভিষেকের পর রাবেয়া ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১৮ বছর বয়সী স্পিনার তার ২০ ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪.৫৭ ইকোনমি রেটে নিয়েছেন ১৬ উইকেট।

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় মারুফার। ৯ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। ৬ ইকোনমি রেটে ১২ উইকেট নিয়েছেন এই সিমার। নিলামে দুজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

গত বছর জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তার বাংলাদেশ থেকে ড্রাফটে জায়গা পান। কিন্তু তিনজনই ছিলেন অবিক্রিত। সব মিলিয়ে আসন্ন প্রতিযোগিতার নিলামে ১৬৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে ১০৪ জন ভারতীয়।  ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডট্টিন ও অস্ট্রেলিয়ার কিম গার্থ সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যে ড্রাফটে অংশ নিচ্ছেন।

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net