বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সন্ধ্যা হলেই ঢাকার যে রাস্তায় জমে স্ট্রিট ফুডের জমজমাট মেলা

এখানে পকেটে ৯০ টাকা থাকলে এখানে খেতে পারবেন মজাদার দোসা। আরও রয়েছে হরেক রকম স্বাদের মোমো। 

by ঢাকাবার্তা ডেস্ক
সন্ধ্যা হলেই ঢাকার যে রাস্তায় জমে স্ট্রিট ফুডের জমজমাট মেলা

ঢাকার ভোজনরসিকদের কাছে পরীবাগের ছোটখাটো একটি স্ট্রিট ফুড জোন ইদানীং হয়ে উঠেছে প্রিয় এক জায়গা। সন্ধ্যার পর থেকেই এখানে ভিড় বাড়তে থাকে। পিৎজা, ফুচকা, কাবাব, মোমো, দোসা, বার্গার, পিঠা—কী না পাওয়া যায় এখানে।

সন্ধ্যার পর থেকেই পরীবাগের এ রাস্তা স্ট্রিট ফুড লাভারদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে।

এখানকার ভাইরাল আইটেম লাইভ পিৎজা। ক্রেতারা অর্ডার করার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ৯ ইঞ্চি ও ১০ ইঞ্চি পিৎজা বানিয়ে দেওয়া হয়। ‘পিৎজা টিজ্জা’ ও ‘পিজ্জা লাইভ’ নামের দোকানে ১৮০ থেকে ৫৫০ টাকার মধ্যে পিৎজা এবং ৮০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে বার্গার পাওয়া যায়। মাত্র ৫ মাসের পুরোনো এই দোকান পরীবাগে ব্যাপক জনপ্রিয়।

এখানে একটি দোকানের নাম ‘সুপার স্টোর ফাস্ট ফুড এবং পিঠা’। তাদের ফাস্ট ফুড আইটেমগুলোর মধ্যে আছে হাঁসের মাংসের ঝাল ফ্রাই, মুরগির মাংস, কোয়েল পাখি, খাসি, ভুঁড়ি ফ্রাই, ঝাল চাপরি। মূল্য ১০০ থেকে ২০০ টাকা। সঙ্গে থাকবে চালের রুটি। পিঠার মধ্যে ঝাল ও মিষ্টি দুই পদই আছে।

এখানের চটপটি ও ফুচকার দাম মাত্র ৪০ টাকা।

এখানের চটপটি ও ফুচকার দাম মাত্র ৪০ টাকা। চটপটি,ফুচকা, পিতজা, ফিশ ও চিকেন ফ্রাই খাবারের জন্য সন্ধ্যার পর থেকেই পরীবাগের এ রাস্তা স্ট্রিট ফুড লাভারদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে।

আল-মদিনায় পাবেন পুদিনা, লেবু, পেঁপে, মাল্টা, আনারস, তরমুজ ও আমের শরবত।

পাশাপাশি শরবতের দোকানে আল-মদিনায় পাবেন পুদিনা, লেবু, পেঁপে, মাল্টা, আনারস, তরমুজ ও আমের শরবত।

ভিন্ন স্বাদের মোমো।

পকেটে ৯০ টাকা থাকলে এখানে খেতে পারবেন মজাদার দোসা। আরও রয়েছে হরেক রকম স্বাদের মোমো।

দোকানের নাম ‘সুপার স্টোর ফাস্ট ফুড এবং পিঠা’। তাদের ফাস্ট ফুড আইটেমগুলোর মধ্যে আছে হাঁসের মাংসের ঝাল ফ্রাই, মুরগির মাংস, কোয়েল পাখি, খাসি, ভুঁড়ি ফ্রাই, ঝাল চাপরি। মূল্য ১০০ থেকে ২০০ টাকা। সঙ্গে থাকবে চালের রুটি। পিঠার মধ্যে ঝাল ও মিষ্টি দুই পদই আছে।

আরেকটি দোকানের নাম ‘সুপার স্টোর ফাস্ট ফুড এবং পিঠা’। তাদের ফাস্ট ফুড আইটেমগুলোর মধ্যে আছে হাঁসের মাংসের ঝাল ফ্রাই, মুরগির মাংস, কোয়েল পাখি, খাসি, ভুঁড়ি ফ্রাই, ঝাল চাপরি। মূল্য ১০০ থেকে ২০০ টাকা। সঙ্গে থাকবে চালের রুটি। পিঠার মধ্যে ঝাল ও মিষ্টি দুই পদই আছে।

এখানে পানি পুরির মূল্য যদিও একটু বেশি, তবে মাটির হাঁড়িতে রাখা ৬ ধরনের টক সেই দাম উশুল করে দেয়।

এখানে ফুচকার মূল্য যদিও একটু বেশি, তবে মাটির হাঁড়িতে রাখা ৬ ধরনের টক সেই দাম উশুল করে দেয়।

 

আরও পড়ুনঃ ভ্রমণে বমি-মাথা ঘোরানোর সমস্যা কাটিয়ে উঠবেন যেভাবে

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net