শনিবার, মার্চ ১৪, ২০২৬

হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে বদলির নির্দেশনা

হবিগঞ্জের জেলা প্রশাসককে বদলির অনুরোধ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে বদলির নির্দেশনা

স্টাফ রিপোর্টার।।

হবিগঞ্জের জেলা প্রশাসক(ডিসি)  এবং অন্যান্য জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত পৃথক চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কাউকে বদলি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসককে বদলির অনুরোধ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দেওয়া পৃথক চিঠিতে চাঁদপুরের মতলব (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: নোয়াখালী-২ আসনে মঞ্চে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে মারা হলো

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net