মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বাদলা দিনে একাই সময় কাটাচ্ছেন নুসরাত!

অনুরাগীদের প্রশ্ন, যশ নেই কেন?

by ঢাকাবার্তা

বিনোদন ডেস্ক ।। প্রতি দিন নতুন উপলব্ধি। নিত্যনতুন পোস্ট। নুসরাত জাহানের সমাজমাধ্যমের পাতায় রোজই কোনও না কোনও পোস্ট দেখতে পান অনুরাগীরা। কখনও তিনি জীবনবোধের জ্ঞান দিচ্ছেন। কখনও আবার সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে যাচ্ছেন ‘ডেট’-এ। এই মুহূর্তে তেমন কোনও সিনেমার কাজ করছেন না নুসরাত। তা নিয়েও দর্শক মহলে রয়েছে বেশ কিছু অভিযোগ। কেন পর্দায় এত কম দেখা যাচ্ছে নায়িকাকে? যদিও সেই উত্তর নেই কারও কাছেই। এরই মধ্যে বিতর্কে নাম জড়িয়েছে নুসরাতের। ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নাম জড়িয়েছে নায়িকার। যে জন্য ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হয়েছিল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদকে। তার পর থেকে সব সময়ই ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন তিনি। বুধবার বৃষ্টিভেজা দিনে এ বার অন্য ধরনের পোস্ট নায়িকার। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে কফির কাপ, সঙ্গে প্যাটিস আর কুকিজ়। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “নিজস্ব সময়।”

নুসরাত জাহান

তিনি যে একান্তে সময় কাটাতে চান সেই ইঙ্গিতই পাওয়া গেল তাঁর নতুন পোস্টে। এই এক বছরে যশ মন দিয়েছেন মুম্বইয়ের কাজে। ‘ইঁয়ারিয়া ২’-ছবির মাধ্যমে বলিউডের বড় পর্দায় দেখা যাবে তাঁকে। অনেকেই ধরে নিয়েছিলেন যশের পর পর এ বার বুঝি হিন্দি ছবিতে দেখা যাবে নুসরাতকেও। কিন্তু তেমনটা হচ্ছে না। অভিনেতা মুম্বইয়ে বলেই কি একা একা সময় কাটাচ্ছেন নুসরাত? উঠছে এমন অনেক প্রশ্ন। গত কালও এমনই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নায়িকা। তিনি লিখেছিলেন, “অহেতুক নাটক করার চেয়ে মুখ বন্ধ রাখা ভাল।” পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই কি এমন উপলব্ধি করছেন অভিনেত্রী? তা নিশ্চিত করে বলা যায় না।

উল্লেখ্য, নুসরাতকে আগামী দিনে দেখা যাবে ‘মেন্টাল’ ছবিতে। যে ছবির প্রযোজকও যশ এবং নুসরাতই। নায়ক-নায়িকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net