শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

২০১৮ সালের নভেম্বরে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটের। পাঁচ বছর পর আরেক নভেম্বরে সিলেটে হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট

by ঢাকাবার্তা ডেস্ক
সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

খেলা ডেস্ক।।

২০১৮ সালের নভেম্বরে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটের। পাঁচ বছর পর আরেক নভেম্বরে সিলেটে হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে স্বাগতিকরা। দর্শকরা মাঠে বসে টেস্ট ম্যাচটি উপভোগ করতে পারবেন সর্বনিম্ন একশো থেকে এক হাজার টাকায়। ২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। এই টেস্টের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। ক্লাব হাউজ ৩০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় টিকেটের মূল্য ১০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে। এছাড়া রিকভাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়াম থেকেও কাটা যাবে টিকেট। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিক্রি হবে টিকেট।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্টের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

আরও পড়ুন: নতুন দায়িত্বে ডোনাল্ড, সঙ্গী ডমিঙ্গো

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net