মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

হানিফ ফ্লাইওভারের নিচে বাসে আগুন

আজ রাত ৮টার দিকে পোস্তগোলায় হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

by ঢাকাবার্তা ডেস্ক
হানিফ ফ্লাইওভারের নিচে বাসে আগুন

রাজধানী ডেস্ক।।

রাজধানীর পোস্তগোলায় হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে মৌমিতা পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ রাত ৮টার দিকে পোস্তগোলায় হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ২টি ইউনিট কাজ করছে।

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

 

আরও পড়ুন: রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির বাসে আগুন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net