বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি জানান

by ঢাকাবার্তা ডেস্ক
ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

রাজনীতি ডেস্ক।।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন–বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে আজ শনিবার বৈঠক করেছে বিএনপি। ভার্চ্যুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি জানান। তিনি আরও জানান, বেলা তিনটায় এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৫ সদস্যের প্রতিনিধি বৈঠক অংশ নেন।

শায়রুল কবির জানান, বৈঠকে ‘গায়েবি’ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, সম্ভাব্য প্রার্থীসহ শত শত নেতা-কর্মীকে সাজা দেওয়ার মতো দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচন আয়োজনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

আরও পড়ুন: শাহজাহান ওমরের অপরাধ বিএনপির অন্যদের মত বড় না: কাদের

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net