বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ট্রাকের কাছে নৌকা হারালেন মমতাজ

রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট

by ঢাকাবার্তা ডেস্ক
ট্রাকের কাছে নৌকা হারালেন মমতাজ

নির্বাচন ডেস্ক।।

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনবারের সংসদ সদস্য নৌকা প্রার্থী সংগীতশিল্পী মমতাজ বেগম। রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। নৌকা প্রতীক নিয়ে মমতাজ বেগম পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট। সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পলাশ কুমার বসু জানান, সিংগাইরে সব কটি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের নৌকা প্রতীকের চেয়ে ২০ হাজার ৭৫৪ ভোট বেশি পেয়েছেন।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পলাশ কুমার বসু জানান, সিংগাইরে সব কটি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের নৌকা প্রতীকের চেয়ে ২০ হাজার ৭৫৪ ভোট বেশি পেয়েছেন।

এ আসনে এবারের নির্বাচনে ১০ জন প্রার্থী ছিলেন। আসনটিতে আওয়ামী লীগের আরও তিন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন দেওয়ান সফিউল আরেফিন ওরফে টুটুল (মোড়া), মুশফিকুর রহমান খান (কেতলি) ও সাহাবুদ্দিন আহমেদ (ঈগল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এ কে এম ইকবাল হোসেন (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফেরদৌস আহমেদ আসিফ (ফুলের মালা), বাংলাদেশ কংগ্রেসের জাকির হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পার্টির এ কে নাহিদ (একতারা) এবং কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান (গামছা)।

 

আরও পড়ুন: তৃতীয়বারের মতো নিক্সন চৌধুরীর কাছে হেরেছেন কাজী জাফর

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net