শুক্রবার, মার্চ ৬, ২০২৬

শপথ নিয়েছেন জাপার ১১ এমপি

এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টির প্রার্থী একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। আর ৬২টি আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা

by ঢাকাবার্তা ডেস্ক
শপথ নিয়েছেন জাপার ১১ এমপি

রাজনীতি ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে দলে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

বুধবার সকাল ১০টা শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি। বেলা ১১টায় শপথ পড়ান ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জাতীয় পার্টি ১১ আসনে জয় লাভ করে। ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করে।

এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টির প্রার্থী একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। আর ৬২টি আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net