বুধবার, মার্চ ১১, ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে আবার বিয়ে করলেন শোয়েব মালিক

বিয়ের ছবি প্রকাশ করে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন। যেখানে লেখা, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

by ঢাকাবার্তা ডেস্ক
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে আবার বিয়ে করলেন শোয়েব মালিক

খেলা ডেস্ক।।

পাল্টাপাল্টি স্ট্যাটাস, বিভিন্ন ইঙ্গিত আর জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত নতুন সম্পর্কের পথেই হাঁটলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দুদিন আগেই তার স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিচ্ছেদ গুঞ্জন উসকে দেন। এরপরেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন শোয়েব মালিক। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বিয়ের কথা। পাত্রী পাকিস্তানের মডেল ও অভিনেত্রী সানা জাভেদ। বিয়ের পরপরই সানা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও পরিবর্তন এনেছেন। এখন তার নাম সানা শোয়েব মালিক।

বিয়ের ছবি প্রকাশ করে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন। যেখানে লেখা, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

বিয়ের ছবি প্রকাশ করে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন। যেখানে লেখা, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

বিয়ের ছবি প্রকাশ করে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন। যেখানে লেখা, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

পাক-ভারত বৈরিতার মাঝেও ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক এবং সানিয়া মির্জা। দুজনেই নিজ নিজ খেলার নামী দুই তারকা। সেসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এই দুজনের বিয়ে। অনেকেই যেমন মানতে পারেননি তাদের সম্পর্ক। দীর্ঘ ১৪ বছর পর দুজনের সম্পর্কটাই ভাঙ্গনের মুখে। বিচ্ছেদের স্পষ্ট ঘোষণা না দিলেও শোয়েব মালিকের প্রকাশিত এই দুই ছবি নিশ্চিতভাবেই দুজনের সম্পর্ক শেষের ইঙ্গিত দেয়।

সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেছেন সানিয়া। তাতে লেখা রয়েছে- ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন’।

শোয়েবের স্ত্রী সানা মূলত পাকিস্তানের একজন অভিনেত্রী এবং মডেল। একইসঙ্গে মেকআপ আর্টিস্টও বটে। তার জন্ম ২৫ মার্চ, ১৯৯৩। পাকিস্তানি এই মডেলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে গায়কের সঙ্গে গাটঁছাড়া বেঁধেছিলেন তিনি। ২০১২ সালে বিজ্ঞাপনের মডেল হিসেবে তার ক্যারিয়ারের শুরু।

আরও পড়ুন: পাকিস্তান ঘুরছে শুধু হারের বৃত্তে

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net