শনিবার, মার্চ ১৪, ২০২৬

ক্রিকেটে জাপানের বিশ্ব রেকর্ড, ২০ ওভারে বিনা উইকেটে ২৫৮

আন্তর্জাতিক ক্রিকেটে কোনো উইকেট না হারিয়ে পুরো ইনিংস খেলার রেকর্ড এর আগে ছিল কেবল একটি। প্রথমবার এমন রেকর্ড হয়েছিল ২০২২ সালে ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ভাল্লেত্তা কাপে। বুলগেরিয়ার বিপক্ষে জিব্রাল্টারের দুই ওপেনার অবিনাশ পাই ও লুইস ব্রুস অবিচ্ছিন্ন ২১৩ রানের জুটি গড়েছিলেন।

by ঢাকাবার্তা ডেস্ক
ক্রিকেটে জাপানের বিশ্ব রেকর্ড, ২০ ওভারে বিনা উইকেটে ২৫৮

খেলা ডেস্ক।।

সময়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পরিধি যত বৃদ্ধি পাচ্ছে, ততোই আকর্ষণীয় হচ্ছে এই খেলা। সেই সঙ্গে রেকর্ড হচ্ছে অহরহ। এবার টি-টোয়েন্টি নতুন বিশ্ব রেকর্ড গড়লো জাপান। বিনা উইকেটে ২৫৮ রান তুলে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন জাপানের দুই ওপেনার লাচলান ইমামোতো লাকে ও কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিং। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো উইকেট না হারিয়ে পুরো ইনিংস খেলার রেকর্ড এর আগে ছিল কেবল একটি। প্রথমবার এমন রেকর্ড হয়েছিল ২০২২ সালে ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ভাল্লেত্তা কাপে। বুলগেরিয়ার বিপক্ষে জিব্রাল্টারের দুই ওপেনার অবিনাশ পাই ও লুইস ব্রুস অবিচ্ছিন্ন ২১৩ রানের জুটি গড়েছিলেন।

হংকংয়ে স্বাগতিক তিন দল হংকং, জাপান ও চীনকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ইস্ট এশিয়া কাপ’। বিশ ওভারের এই টুর্নামেন্টকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। আর তাতেই আজ চীনের বিপক্ষে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ২৫৮ রান তুলেছেন লাকে ও ফ্লেমিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই এখন যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও উসমান গনির। দেরাদুনে ২০১৯ সালে উদ্বোধনী জুটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন তারা। এই ম্যাচে আরও কয়েকটি রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার কোনো দলের দুই ওপেনারই ইনিংসে শতক পেলেন। এর আগে একই ইনিংসে শতক করেছিলেন চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি ও ডাইলান স্টেইন। ২০২২ সালে বুলগেরিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তারা।

ম্যাচে লাকের ৮ চার ও ১২ ছক্কায় ৬৮ বলে ১৩৪ এবং ফ্লেমিংয়ের ৩ চার ও ১১ ছক্কায় ৫৩ বলে ১০৯ রানে ভর করে ২০ ওভারে ২৫৮ রানের পাহাড় দাঁড় করা জাপান। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় চীন, হেরেছে ১৮০ রানে। ম্যাচসেরার পুরস্কার দুজনকেই যৌথভাবে দেওয়া হয়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net