শনিবার, মার্চ ১৪, ২০২৬

নিউজিল্যান্ডের মাঠে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জিতলো অস্ট্রেলিয়া

শেষ বলটি সাউদি ইয়র্কার করার চেষ্টা করেন। কিন্তু লেন্থ কিছুটা কম হয়ে যায়। ডেভিড সামনের পায়ে ভর করে ডিপ মিডউইকেট ও ওয়াইড লং-অনের মাঝামাঝি জায়গা দিয়ে বল মাঠের বাইরে পাঠান। শেষ বলে চার মেরে ম্যাচ জেতান।

by ঢাকাবার্তা ডেস্ক
নিউজিল্যান্ডের মাঠে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জিতলো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক।।

টার্গেট ছোট ছিল না, ২১৬। নিউজিল্যান্ডের মাঠে এই রান তাড়া করে জেতা সহজ হবে না জানতো অস্ট্রেলিয়া। তবে ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস ও টিম ডেভিডের ব্যাটে ভর করে শেষ বলে জয় পেয়েছে অজিরা। শেষ ৯ বলে ৩২ রান তুলে জয় নিশ্চিত করেন টিম ডেভিড ও মিচেল মার্শ। জিততে শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৬ রান। টিম সাউদির করা শেষ ওভারের প্রথম তিন বলে ৪ রান নিতে পারেন তারা। তাতে শেষ তিন বলে প্রয়োজন ছিল ১১ রানে। সাউদির করা চতুর্থ বলে ছক্কা হাঁকান ডেভিড। এরপর দ্বিতীয় বলে ডাবলস নেন। তাতে শেষ বলে জিততে প্রয়োজন হয় ৩ রান।

শেষ বলটি সাউদি ইয়র্কার করার চেষ্টা করেন। কিন্তু লেন্থ কিছুটা কম হয়ে যায়। ডেভিড সামনের পায়ে ভর করে ডিপ মিডউইকেট ও ওয়াইড লং-অনের মাঝামাঝি জায়গা দিয়ে বল মাঠের বাইরে পাঠান। শেষ বলে চার মেরে ম্যাচ জেতান। তিনি মাত্র ১০ বলে ৩টি ছক্কা ও ২ চারে অপরাজিত থাকেন ৩১ রানে। তার সঙ্গে ৪৪ বলে ২টি চার ও ৭ ছক্কায় অপরাজিত থাকেন মার্শ। ম্যাচসেরাও হন তিনি।

তাদের আগে হেড ৩ চার ও ১ ছক্কায় ২৫, ওয়ার্নার ১ চার ও ২ ছক্কায় ৩২, ম্যাক্সওয়েল ২ চার ও ২ ছক্কায় ২৫ ও ইঙ্গলিস ১ চার ও ১ ছক্কায় ২০ রান করে যান। বল হাতে মিচেল স্যান্টনার ৪ ওভারে ৪২ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে ও লোকি ফার্গুসন। তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় নিউ জিল্যান্ড। ৩ উইকেট হারিয়ে করে ২১৫ রান।

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৫.১ ওভারেই তুলে ফেলেন ৬১ রান। এরপর আউট হন অ্যালেন। অবশ্য যাওয়ার আগে ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রান করে যান। সেখান থেকে কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১১৩ রানের জুটি গড়েন। নিউ জিল্যান্ডের রান যখন ১৭৪, তখন ফিরেন রাচিন। তিনি ৩৫ বলে ২ চার ও ৬ ছক্কায় ১৯৪.২৮ স্ট্রাইক রেটে ৬৮ রানের ইনিংস খেলে যান।

অবশ্য একই রানে ফেরেন কনওয়েও। তিনি ৪৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৬৩ রান। এরপর গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান ২৩ বলে অবিচ্ছিন্ন ৪১ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহ ২১৫ পর্যন্ত নিয়ে যান। ফিলিপস ১০ বলে ১৯ ও চ্যাপম্যান ১৩ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ফেরান অ্যালেনকে, প্যাট কামিন্স শিকার করেন রাচিনকে আর মিচেল মার্শ আউট করেন কনওয়েকে।

 

আরও পড়ুন: জয়সওয়াল জাদুতে রাজকোটে জিতে পয়েন্ট টেবিলে এগোলো ভারত

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net