রবিবার, মার্চ ৮, ২০২৬

নারী ক্রিকেট দলের বেভারেজ পার্টনার হলো কোকাকোলা

জাতীয় নারী দলের কিট স্পন্সর হওয়ার পাশাপাশি ১ মার্চ ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত, আগামী ২ বছরের জন্য পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতে বিসিবির অফিশিয়াল বেভারেজ পার্টনারও এই কোকা-কোলা।

by ঢাকাবার্তা ডেস্ক
নারী ক্রিকেট দলের বেভারেজ পার্টনার হলো কোকাকোলা

খেলা ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কিট ও বেভারেজ পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে কোকা-কোলা বাংলাদেশ। ১ মার্চ থেকে ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে এই চুক্তির ঘোষণা করা হয়। জাতীয় নারী দলের কিট স্পন্সর হওয়ার পাশাপাশি ১ মার্চ ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত, আগামী ২ বছরের জন্য পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতে বিসিবির অফিশিয়াল বেভারেজ পার্টনারও এই কোকা-কোলা।

পৃষ্ঠপোষক ঘোষণার অনুষ্ঠানে অতিথিরা

এ বিষয়ে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার চৌধুরী বলেন, ‘খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সাথে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার এক চমৎকার সুযোগ করে দেয়।’

তিনি যোগ করেন, ‘আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পন্সর হয়ে, সব স্তরের ক্রিকেটে সমর্থন করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।’

অফিশিয়াল বেভারেজ হিসেবে সব খেলা ও অনুষ্ঠান চলাকালীন খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী ও ভক্তদের রিফ্রেশমেন্ট সহায়তা দেবে কোকা-কোলা।  চুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘কোকা-কোলা বাংলাদেশকে আমাদের কিট স্পন্সর এবং অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত।’

 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net