বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

না খেলেও ট্রফি হাতে নিলেন নেইমার

রিয়াদ জায়ান্টের এটাই মৌসুমের প্রথম ট্রফি। সাত ম্যাচ হাতে রেখে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা।

by ঢাকাবার্তা ডেস্ক
Neymar- Al hilal

খেলা ডেস্ক।।

ইনজুরিতে আক্রান্ত নেইমার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সতীর্থদের সাফল্য দেখলেন দর্শক সারিতে বসে থেকে। তবে ট্রফি উৎসবের অংশীদার হতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বৃহস্পতিবার সৌদি সুপার কাপ ফাইনালে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তার দল আল হিলাল। এই মৌসুমে চার ট্রফি জয়ের মিশনে প্রথম ধাপ ফেললো তারা।

Neymar- Al hilal

Neymar- Al hilal

রিয়াদ জায়ান্টের এটাই মৌসুমের প্রথম ট্রফি। সাত ম্যাচ হাতে রেখে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ও সৌদি কিংস কাপের সেমিফাইনালেও আছে আল হিলাল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শীর্ষস্তরের দল হিসেবে টানা জয়ের বিশ্ব রেকর্ড ৩৪ ম্যাচে বাড়িয়ে রাখলো তারা।

নেইমারের স্বদেশী ম্যালকম জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন। এছাড়া সালিম আল দাওসারি ও নাসের আল দাওসারি করেন গোল। ম্যালকম বলেছেন, ‘এটা ছিল কঠিন খেলা এবং আমি দুটি গোল করতে পেরে খুব খুশি। মৌসুমে প্রথম শিরোপা পেয়ে আমরা খুশি, কিন্তু আমরা আরও ট্রফি চাই।’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net