বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

চূড়ান্ত হলো লেবাননের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু

২০২৬ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। লেবানন ও ফিলিস্তিন দুই দেশই অভ্যন্তরীণ সমস্যার জন্য হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলে থাকে।

by ঢাকাবার্তা ডেস্ক
Bangladesh football team on world cup & Asian Cup selection

মোত্তাকিন মুন,ঢাকা।।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে লেবাননের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত হলো। যুদ্ধ বিধ্বস্ত লেবাননের বিপক্ষে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করবে। এর আগে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশ চার ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র পয়েন্ট তারা পেয়েছে লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে। আগামী ১১ জুন নিরপেক্ষ ভেন্যু হিসেবে কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (ভারতের  সময় রাত ৯.৩০ মিনিট) ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গতকাল বুধবার ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৬ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। লেবানন ও ফিলিস্তিন দুই দেশই অভ্যন্তরীণ সমস্যার জন্য হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলে থাকে। বাংলাদেশ মার্চ উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি কুয়েতে খেলেছে।

এখন জুন উইন্ডোতে লেবাননের বিপক্ষে ম্যাচটি কাতারে খেলবে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের এই দেশে বাংলাদেশের একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মার্চ উইন্ডোতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ দলকে সৌদি আরবে দুই সপ্তাহের বেশি অনুশীলন করিয়েছিলেন। লেবানিজরা হোম ভেন্যু হিসেবে কাতারকে চূড়ান্ত করেছে।

জুন উইন্ডোর আগে বড় সময় অনুশীলন করানোর সুযোগ পাবেন না ক্যাবরেরা। কারণ প্রিমিয়ার লিগ চলবে ২৯ মে পর্যন্ত। এর পরই মূলত জাতীয় দলের ক্যাম্প শুরু করতে পারবেন কোচ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ এরই মধ্যে চার ম্যাচ খেলেছে। এর মধ্যে কেবল হোম ম্যাচে লেবাননের বিপক্ষে এক পয়েন্ট পেয়েছে। বাকি দুই ম্যাচের একটি হোমে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আরেকটি নিরপেক্ষ ভেন্যুতে লেবাননের বিপক্ষে।

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ৬ জুন কিংস অ্যারেনায় অ্যাওয়ে ম্যাচ খেলতে আসবে। অস্ট্রেলিয়া ২০১৫ সালে বাংলাদেশে আরেকবার এসেছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে।

 

আরও পড়ুন: মেসির জোড়া গোল আর অ্যাসিস্টে জিতেছে মায়ামি

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net