বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ঢাকায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল : স্বরাষ্ট্রমন্ত্রী

by ঢাকাবার্তা
আসাদুজ্জামান খান কামাল

স্টাফ রিপোর্টার ।।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে রাজধানী ঢাকাসহ চার জেলায় রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

গতকাল শনিবার রাতে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাজধানী ঢাকা ছাড়া নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

উল্লিখিত এলাকাগুলোয় এর আগে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এই হিসাবে কারফিউ শিথিলের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দু-তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net