বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেপ্তার, ঢাকা-২ আসনে স্বস্তি

by ঢাকাবার্তা
কামরুল ইসলাম

সৈয়দ হাসসান ।। 

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবরে ঢাকা-২ আসনের নাগরিকেরা স্বস্তি প্রকাশ করেছেন, কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টুরোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।”

আত্মগোপন থেকে গ্রেপ্তার

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ করে আসছিলেন।

বিতর্কিত রাজনৈতিক ক্যারিয়ার

২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মো. কামরুল ইসলাম। পচা গম সরবরাহের কারণে তাকে ‘গমরুল’ বলা হয়। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি টানা চারবার ঢাকা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কামরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার

কামরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার

তবে তার মন্ত্রীত্ব বিতর্কিত ছিল। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কড়া মন্তব্য করায় তিনি বেশ আলোচিত হন। এছাড়া নিম্ন আদালতের কর্মচারী নিয়োগে দুর্নীতি ও খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির অভিযোগে সরকারের অর্থ আত্মসাতের জন্য তাকে দোষারোপ করা হয়।

মামলা ও দুর্নীতির অভিযোগ

কামরুল ইসলামের বিরুদ্ধে অন্তত ২৪টি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটি হত্যা মামলা। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ আছে, খাদ্যমন্ত্রী থাকাকালে নিম্নমানের গম আমদানি করে সরকারি অর্থ আত্মসাৎ করেন এবং আইন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ঘুষের মাধ্যমে শতকোটি টাকা অর্জন করেন।

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net