বুধবার, মার্চ ১১, ২০২৬

ডি ককের দুর্দান্ত ব্যাটিং, কলকাতার সহজ জয়

by ঢাকাবার্তা
ম্যাচে ডি ককের একটি দর্শনীয় শট

ক্রিকইনফো ।।

কলকাতা নাইট রাইডার্স (KKR) ৮ উইকেটে রাজস্থান রয়্যালসকে (RR) হারিয়েছে। সুনীল নারাইনের অনুপস্থিতিতে নতুন মুখ মইন আলি ও পুরনো অস্ত্র বরুণ চক্রবর্তী দারুণ বল করে রাজস্থানকে ১৫১ রানে আটকে রাখে। পরে কুইন্টন ডি ককের অপরাজিত ৯৭ রানের ইনিংসে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

গুয়াহাটির দর্শকদের উজ্জীবিত করতে পারলেও রিয়ান পারাগের জন্য এটি সুখকর ম্যাচ ছিল না। নিজ মাঠে অধিনায়কত্ব করা পারাগ শুরুতেই কিছু ঝলক দেখান, হারশিত রানাকে এক হাতে ছক্কা ও বৈভব অরোরাকে দুর্দান্ত স্ট্রেট ড্রাইভে মাঠ ছাড়া করেন। তবে বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বলের সামনে ১৬ বলে ২১ রানে ফিরে যান তিনি। পরে বল হাতেও ২৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ও মইন আলিকে রান আউট করেন।

মইন আলি মূল একাদশে থাকতেন না যদি নারাইন সুস্থ থাকতেন। কিন্তু সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগান, দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালকে (২৪ বলে ২৯) ফেরান তিনি। অন্যদিকে, রাজস্থান আশ্বিনের বদলে হাসারাঙ্গাকে উপরের দিকে পাঠালেও সেটি ব্যর্থ হয়। বরুণ তাকে মাত্র ৪ রানে থামিয়ে দেন।

কলকাতার স্পিনাররা এতটাই ভালো বোলিং করেন যে, রাজস্থান ৬৭/১ থেকে ৮২/৫-এ পরিণত হয়। বরুণ-মইন মিলে ৮ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। অন্যদিকে, রাজস্থানের স্পিনাররা ১১টি বাউন্ডারি দিয়ে বসেন।

শেষদিকে ধ্রুব জুরেলের ৩৩ রানের ইনিংসে রাজস্থান কোনোভাবে ১৫০ রান পার করে। তবে ডি ককের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে সেটি যথেষ্ট হয়নি, সহজেই জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net