রবিবার, মার্চ ১৫, ২০২৬

বাংলাদেশের রেকর্ড গড়া জয়, বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে ট্রাইগ্রেস বাহিনী

by ঢাকাবার্তা
জ্যোতিদের জয়োচ্ছ্বাস

ক্রিকইনফো ।। 

বাংলাদেশের নারী দল নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয় পেল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা জিতেছে ২ উইকেটে, ৮ বল হাতে রেখে।

রিতু মণির অপরাজিত ৬৭ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশের জয় এনে দেয়। ৬১ বলের ইনিংসে মণি খেলেন ৭টি চার ও ১টি ছয়ের মার। ১৮৬ রানে ৮ উইকেট পড়ে গেলে মণি এবং ১০ নম্বরে নামা নাহিদা আক্তার মিলে ৩৪ বলে ৫৪ রানের জুটি গড়েন, যা বাংলাদেশের ওয়ানডেতে নবম উইকেটের সর্বোচ্চ পার্টনারশিপ।

নিগার সুলতানা জ্যোতি ও ঋতু মণি, উভয়েই পেয়েছেন হাফ সেঞ্চুরি

নিগার সুলতানা জ্যোতি ও ঋতু মণি, উভয়েই পেয়েছেন হাফ সেঞ্চুরি

নিগার সুলতানার ৫১ রানের ইনিংসও ছিল গুরুত্বপূর্ণ, যিনি তার দলকে প্রাথমিক ধাক্কা সামলাতে সাহায্য করেন। আয়ারল্যান্ডের পক্ষে প্রেন্ডারগ্যাস্ট ২ উইকেট নেন মাত্র ১৪ রানে।

বাংলাদেশ এখন ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে সমান তালে এগোচ্ছে, তবে নেট রান রেটে এগিয়ে আছে। অন্যদিকে, আয়ারল্যান্ড তিন ম্যাচেই হেরে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

আয়ারল্যান্ড প্রথমবারের মতো এই আসরে ২০০ পার করে বড় সংগ্রহ গড়ে। গ্যাবি লুইস ও অ্যামি হান্টার দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন। এরপর ডেলানি ও প্রেন্ডারগ্যাস্টের ৭২ রানের জুটি দলকে টানলেও শেষ দিকে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে তারা ছন্দ হারায়। রাবেয়া খান ৩৯ রানে ৩ উইকেট নিয়ে বড় অবদান রাখেন।

বাংলাদেশের জন্য এটি ২০১৯ সালের পর সবচেয়ে বড় রান তাড়া করে জয়, সেবারও শেষ ব্যাটার হিসেবে ছিলেন নাহিদা।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net