শনিবার, মার্চ ১৪, ২০২৬

শাহে আলম মুরাদ উত্তরা থেকে গ্রেপ্তার

সম্প্রতি রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদক

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ। গত ৬ এপ্রিল অনুষ্ঠিত ওই মিছিলটি শেষ হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ওই মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় মনোভাব প্রকাশ করেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net