শনিবার, মার্চ ৭, ২০২৬

স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

পরপর দুইবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালেও স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।

by ঢাকাবার্তা
বল নিয়ে এগিয়ে চলেছেন ঋতুপর্ণা চাকমা

ডেস্ক রিপোর্ট ।। 

শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের মেয়েরা। স্বপ্নপূরণের উদ্‌যাপন তো এমনই হয়। সাফ নারী চ্যাম্পিয়নশিপের (SAFF Women’s Championship) ফাইনালে আবারও বাংলাদেশের (Bangladesh) শ্রেষ্ঠত্ব। এবারও বাংলাদেশের শিকার সেই নেপাল (Nepal)। ফাইনালে ২–১ গোলে জিতেছে বাংলাদেশ। শুরুতে মনিকা চাকমার (Monika Chakma) গোল। এরপর সমতা ফেরায় নেপাল। তবে শেষ দিকে ঋতুপর্ণা চাকমার (Ritu Porna Chakma) দারুণ এক গোলে শিরোপা নিশ্চিত করেন সাবিনারা।

বাংলাদেশ ২: ১ নেপাল

৮১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে গেল বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে অসাধারণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেছেন ঋতুপর্ণা। এই গোলে শিরোপা ধরে রাখার স্বপ্ন উজ্জ্বল করল বাংলাদেশ।

সেরা খেলোয়ারের পুরস্কার হাতে ঋতুপর্ণা চাকমা

সেরা খেলোয়ারের পুরস্কার হাতে ঋতুপর্ণা চাকমা

শেষ ১৫ মিনিটের লড়াই

শেষ ১৫ মিনিটে প্রবেশ করেছে ফাইনালের লড়াই। দুই দলই কিছুটা সতর্ক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। শেষ মুহূর্তে গোল খেতে চায় না কোনো দলই। এর মধ্যে ৭৬ মিনিটে দারুণ একটি আক্রমণ গড়ে নেপাল। যদিও সেটা গোলের জন্য যথেষ্ট ছিল না। একটু পর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশও।

বাংলাদেশের একাদশ

রুপনা চাকমা (Rupna Chakma), মাসুরা পারভীন (Masura Parvin), শিউলি আজিম (Sheuli Azim), আফঈদা খন্দকার (Afeida Khandaker), শামসুন্নাহার সিনিয়র (Shamsunnahar S), মারিয়া মান্দা (Maria Manda), মনিকা চাকমা (Monika Chakma), সাবিনা খাতুন (Sabina Khatun), তহুরা খাতুন (Tohura Khatun), ঋতুপর্ণা চাকমা (Ritu Porna Chakma) ও শামসুন্নাহার জুনিয়র (Shamsunnahar J)।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net