মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা টাইগার যুবাদের

by ঢাকাবার্তা
ইউকেট উৎসব

ডেস্ক রিপোর্ট ।। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে ছিল এশিয়া কাপের শিরোপা ধরে রাখার কঠিন মিশন। গত বছর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। তবে এবারের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। তবে আজিজুল হাকিম ও ইকবাল হোসেনদের নেতৃত্বে ভারতকে পাত্তা না দিয়ে ৫৯ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ, এবং পরপর চ্যাম্পিয়ন হয়ে যুবা টাইগাররা শিরোপা ধরে রাখে।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে সংগ্রহ খুব বড় হয়নি, ৫ বল আগে ১৯৮ রানে অলআউট হয়ে যায় নাভিদ নেওয়াজের দল।

বাংলাদেশ দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে আউট হন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন।

ট্রফি উদযাপন। ছবি, এসিসি

ট্রফি উদযাপন। ছবি, এসিসি

জবাবে, ভারতীয় যুব দল ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়। তাদের শুরুটা ছিল খুবই খারাপ, ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে চারে নামা কার্তিকেকে ও পাঁচে নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন এক ওভারে পরপর দুই উইকেট তুলে সেই জুটি ভেঙে দেন।

ভারত আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। তারা ৯২ রানে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দেড়শ’ রানের আগেই অলআউট হয়ে যায়। ভারতের হয়ে আন্দ্রে সিদ্ধার্ত ২০ রান, কার্তিকেয়া ২১ রান, অধিনায়ক আমান ২৬ রান এবং হার্ডিক রাজ ২৪ রান করেন।

বাংলাদেশের হয়ে ইকবাল হোসাইন ইমন ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক তামিম ১৪ বল করে ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ভারতের হয়ে যুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা এবং হার্ডিক রাজ ২টি করে উইকেট নেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net