বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লখনৌর দাপুটে জয়, শার্দুল-পুরানের দুর্দান্ত পারফরম্যান্স

হায়দ্রাবাদ ১৯০/৯, লখনৌ ১৯৩/৫, ম্যাচ সেরা শার্দুল ঠাকুর

by ঢাকাবার্তা
ম্যাচের একটি দৃশ্যে ঋষভ পন্ত

ক্রিকইনফো ।।

আইপিএলে প্রথমবারের মতো ৩০০ রান ছোঁয়ার সম্ভাবনা থাকলেও সানরাইজার্স হায়দ্রাবাদ সেটি পারলো না। লখনৌ সুপার জায়ান্টসের (LSG) দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯০ রানে থেমে যায় হায়দ্রাবাদ। শার্দুল ঠাকুর ৪ উইকেট নিয়ে তাদের ব্যাটিং ভেঙে দেন।

নিকোলাস পুরান ২৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সহজেই লখনৌকে জয়ের পথে নিয়ে যান। মিচেল মার্শ করেন ৫২ রান, আর শেষ দিকে আবদুল সামাদের ঝড়ো ২২ রানে সহজেই জয় পায় লখনউ।

প্রথম ওভারে সুইং খুঁজলেও শার্দুল প্রথম ব্রেকথ্রেটা আনেন দ্বিতীয় ওভারে। এক ওভারেই তিনি আউট করেন অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে। এরপর ট্রাভিস হেড কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও প্রিন্স যাদব তার উইকেট নেন।

নিতিশ কুমার রেড্ডি ও হেইনরিচ ক্লাসেন দলকে ১০০ পার করান, তবে ক্লাসেন একটি অদ্ভুত রানআউটে পড়েন। নীতিশের শট ধরে রাখতে পারেননি প্রিন্স যাদব, তবে বল স্টাম্পে লেগে ক্লাসেন আউট হয়ে যান।

SRH ব্যাটাররা ছক্কা হাঁকাতে থাকেন, তবে উইকেটও হারান নিয়মিত বিরতিতে। অনিকেত ভার্মা মাত্র ১৩ বলে ৩৬ করেন, কামিন্সও টানা তিনটি ছক্কা হাঁকান। তবে শেষ দুই ওভারে মাত্র ১০ রান আসায় হায়দ্রাবাদ ২০০ পেরোতে ব্যর্থ হয়।

হেডের বোল্ড আউটের দৃশ্য বহুদিন মনে থাকবে সানরাইজার্সদের

হেডের বোল্ড আউটের দৃশ্য বহুদিন মনে থাকবে সানরাইজার্সদের

লখনৌর ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন এইডেন মার্করাম, তবে পুরনা ঝড় তোলেন। মাত্র ১৮ বলে ফিফটি করেন তিনি, একাই ৬টি চার ও ৬টি ছক্কা হাঁকান।

পুরান আউট হওয়ার পর মিচেল মার্শ ফিফটি করেন, শেষ দিকে সাবেক হায়দ্রাবাদি ব্যাটার আবদুস সামাদ মাত্র ৮ বলে ২২ রান করে জয় নিশ্চিত করেন।

লখনৌ মাত্র ২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায়। হায়দ্রাবাদ গত মৌসুমে এই মাঠে ৯.৪ ওভারে ১৬৫ রান তাড়া করেছিল, এবার তারাই একই ধরনের আক্রমণের শিকার হলো।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net