বুধবার, এপ্রিল ২২, ২০২৬

হাজারীবাগে এনসিপি’র নতুন সমন্বয়ক কমিটি গঠন

 তিন মাসের জন্য প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন মো. আমিরুল ইসলাম শরীফ 

by ঢাকাবার্তা
এনসিপির হাজারীবাগ থানা সমন্বয় কমিটি

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে রাজধানীর হাজারীবাগ থানার জন্য নতুন সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিরুল ইসলাম শরীফ। যুগ্ম সমন্বয়ক পদে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম, মো. মোবাশ্বের আহমেদ, মো. জসিম মিঞা, মো. লিমন, খলিলুর রহমান, রাশিদা আক্তার নিপা ও শাহাদাৎ রহমান রোহান।

এই কমিটি আগামী তিন মাস স্থানীয় কার্যক্রম সমন্বয় ও দলীয় নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট এলাকায় এনসিপি’র রাজনৈতিক কর্মকাণ্ড তদারকি করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির সদস্যরা স্থানীয় পর্যায়ে সক্রিয় এবং দলের আদর্শ ও নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিয়োগের মাধ্যমে হাজারীবাগ থানায় এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করেছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি নতুন রাজনৈতিক দল, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত। এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে দলটি প্রতিষ্ঠিত হয়। এনসিপি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে পরিচিত, যা ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলাফল।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net