বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা সস্ত্রীক আটক

by ঢাকাবার্তা
রেজাউল করিম হিরা

শেরপুর প্রতিনিধি ।।

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুরের সাব-রেজিস্টার অফিস থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়।

জানা গেছে, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জমি বিক্রির সময় শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে হিরা ও তার স্ত্রীকে আটক করে ছাত্র-জনতা। এ সময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

রেজাউল করিম হীরা প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেন ১৯৯১ সালে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। এরপর ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির সিরাজুল হককে পরাজিত করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বয়কট করলে, হীরা মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এরপর ১ মার্চ তিনি দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেও, আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলের নির্দেশে তা প্রত্যাহার করে নেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net