বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার

by ঢাকাবার্তা
ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, মনুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা সাতটি মামলা রয়েছে।

ডিএমপি জানায়, ২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর কাজী মনিরুল ইসলাম মনু

গ্রেফতারের পর কাজী মনিরুল ইসলাম মনু

২০২০ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন মনু। একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়েছিল।

দীর্ঘদিন ধরে তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net