শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

হ্যাজলউড ম্যাজিক, শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিলো বেঙ্গালুরু

by ঢাকাবার্তা
ম্যাচ সেরা জশ হ্যাজলউড

ক্রিকইনফো ।।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের ঘরের মাঠে আইপিএল ২০২৫–এ প্রথম জয় তুলে নিল রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে, ১১ রানে। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তোলে ২০৫ রান ৫ উইকেটে (কোহলি ৭০, পদ্দিক্কল ৫০, সন্দীপ ২–৪৫)। জবাবে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে থেমে যায় ১৯৪ রানে (যশস্বী ৪৯, জুরেল ৪৭, হ্যাজলউড ৪–৩৩, ক্রুনাল ২–৩১)।

এক পর্যায়ে মনে হচ্ছিল, আবারও টস ভাগ্যে হেরেই বিপদে পড়বে বেঙ্গালুরু। কিন্তু টস হারলেও ব্যাট হাতে দল তুলে তোলে ঘরের মাঠে এবারের সর্বোচ্চ স্কোর। এরপর ম্যাচ চলে যায় নাটকীয়তায় ভরা রোমাঞ্চকর এক পরিণতির দিকে।

রাজস্থানের জন্য জয়ের সুযোগ একরকম হাতের নাগালেই ছিল। ধ্রুব জুরেল যখন ধীরে শুরু করে শেষে ছন্দে ফিরে আসেন এবং শুভম দুবের সঙ্গে মিলে ভুবনেশ্বর কুমারকে ১৮তম ওভারে ২২ রান দেন, তখন প্রয়োজন পড়ে মাত্র ১২ বলে ১৮ রান।

তখনই আবির্ভাব হয় জশ হ্যাজলউডের। বরফশীতল মাথায় বল করেন এমন এক ওভার, যেখানে তিনি দেন মাত্র ১ রান এবং শিকার করেন দুই গুরুত্বপূর্ণ উইকেট—ধ্রুব জুরেল ও জোফ্রা আর্চার।

হ্যাজলউডের জোড়া আঘাত:
তখন প্রয়োজন ১০ বলে ১৭ রান। হ্যাজলউড বল করেন এক নিখুঁত ওয়াইড ইয়র্কার, যেটি জুরেল মিস করেন। যদিও পাতিদার রিভিউ নেন নিশ্চিত না হয়েই, কিন্তু রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ছুঁয়েই গেছে। আউট! ঠিক পরের বলেই আর্চারকে শর্ট বল করে ক্যাচ তুলিয়ে দেন কভারে।

এর আগে ১৭তম ওভারেও হ্যাজলউড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাঁহাতি হেটমায়ারকে রাউন্ড দ্য উইকেট এসে ভেতরের কৌণিক বলে বিভ্রান্ত করে দেন, ক্যাচ উইকেটকিপারের গ্লাভসে।

শেষ ওভারে বোলিংয়ে আসেন ইয়াশ দয়াল, যিনি গত মৌসুমে চেন্নাইয়ের বিরুদ্ধে একইভাবে জয় এনে দিয়েছিলেন। তিনিও দায়িত্ব পালন করেন নিখুঁতভাবে, এবং RCB জেতে ১১ রানে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে তখন উচ্ছ্বাসের জোয়ার। অবশেষে ঘরের মাঠে জয়ের স্বাদ পেল বেঙ্গালুরু এবং উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে। বিপরীতে, রাজস্থান রয়্যালস টানা পঞ্চম ম্যাচ হেরে পড়ে গেল বিপর্যয়ের মুখে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net