বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

পাকিস্তান দিবস উপলক্ষে ঢাকায় হাই কমিশনের বর্ণাঢ্য সংবর্ধনা

প্রধান অতিথি ছিলেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

ঢাকায় পাকিস্তান হাই কমিশনের আয়োজনে গতরাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে পাকিস্তানের ৮৫তম জাতীয় দিবস। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি প্রবাসীসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি এবং পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ তাঁদের বক্তব্যে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং মানুষে-মানুষে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পারস্পরিক সহযোগিতার ইতিবাচক গতিকে আন্তরিকভাবে স্বাগত জানান।

প্রধান অতিথি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা

অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পরিবেশনায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে দেশটির বৈচিত্র্যময় ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানে “From Summit to the Sea” শীর্ষক পাকিস্তানের পর্যটন ও ভ্রমণ বিষয়ক একটি কফি টেবিল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, যা ইংরেজি ও বাংলা—উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। হাই কমিশনার বইটিকে বাংলাদেশের জনগণের জন্য একটি উপহার হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, এই বই বাংলাদেশের পাঠকদের পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি আবিষ্কারে উৎসাহিত করবে।

অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হাই কমিশনার বলেন, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net