শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ইকবাল হাসান টুকু দেশে ফিরেছেন

by ঢাকাবার্তা
ইকবাল হাসান মাহমুদ টুকু

স্টাফ রিপোর্টার ।।

প্রায় এক বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (৬ অক্টোবর) দুপুর ২টার পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকায় নামেন। সেখান থেকে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকুকে গত বছরের ২৩ মে দুর্নীতির একটি মামলায় বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। তার আগে তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যান। পরে আর দেশে ফেরেননি।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net