মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুন

ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে, কারণ অজানা

by ঢাকাবার্তা
সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাস জ্বলছে

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, খবর পেয়ে দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি ও উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেট কারেও আগুন লাগে। এছাড়া গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net