শনিবার, এপ্রিল ১১, ২০২৬

তারেক রহমান মামলা-মোকদ্দমা শেষ হলে ফিরবেন : মির্জা ফখরুল

by ঢাকাবার্তা
লন্ডনে মির্জা ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ।। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন যখন তাঁর মামলা-মোকদ্দমা শেষ হবে। আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের বার্তা ছিল, সকলকে ধৈর্য ধরতে হবে এবং গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।” তিনি আরও বলেন, তারেক রহমানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আগামীতে জনগণের বিজয়কে সফল করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

তারেক রহমান। ছবি : হেনরি নিকোলস

তারেক রহমান। ছবি : হেনরি নিকোলস

এছাড়া, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বক্তব্যকে “রাজনীতিবিরোধী” মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থনের উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা।”

লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net