বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি পাকিস্তানের মহসিন নকভী

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি থেকে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

by ঢাকাবার্তা
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে দুবাইর মাঠে ক্রিকেটারদের সঙ্গে সলাপরামর্শ করছেন নকভী

ডেস্ক রিপোর্ট ।।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভার উত্তরসূরি হিসেবে এই পদে নিয়োজিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এসিসি এক বিবৃতিতে এই তথ্য জানায়।

দায়িত্ব নেওয়ার পর মহসিন নকভী বলেন, ‘এত সম্মানজনক পদে নিযুক্ত হতে পেরে আমি গর্বিত। এশিয়া বিশ্ব ক্রিকেটের প্রাণকেন্দ্র, এবং আমি সকল সদস্য বোর্ডের সঙ্গে মিলে ক্রিকেটের প্রসার ও বৈশ্বিক প্রভাব বৃদ্ধির জন্য কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা একসাথে নতুন সম্ভাবনার দ্বার খুলবো, সহযোগিতা জোরদার করবো এবং এশিয়ান ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবো।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি (বাঁ দিকে) ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালে দেশের সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হককে পিসিবি হল অব ফেমের ফলক প্রদান করছেন।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি (বাঁ দিকে) ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইনজামাম-উল-হককে পিসিবি হল অব ফেমের ফলক প্রদান করছেন।

এ সময় তিনি বিদায়ী সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বের প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানান।

বিদায়ী সভাপতি সিলভা বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয় ছিলো। সদস্য বোর্ডগুলোর একাগ্রতা ও সহযোগিতার মাধ্যমে এসিসি আজকের অবস্থানে পৌঁছেছে।’

মহসিন নকভী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। পাকিস্তানে তিনি মিডিয়া মোগল হিসেবেও খ্যাতিমান। দেশটির প্রভাবশালী মিডিয়া গ্রুপ সিটি নিউজ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা তিনি, এক সময় সিএনএনেও কাজ করেছেন। নির্দলীয়ভাবে রাজনীতির মাঠে নামার আগেই হয়েছিলেন পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী।

ইমরান খানের পিটিআই সমর্থকদের বিক্ষোভ দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসলামাবাদে নকভী, ২০২৪ সালের ২৬ নভেম্বর তোলা ছবি

ইমরান খানের পিটিআই সমর্থকদের বিক্ষোভ দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসলামাবাদে নকভী, ২০২৪ সালের ২৬ নভেম্বর তোলা ছবি

এসিসির অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহসিন নকভি একতা, উদ্ভাবন ও কৌশলগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করছেন। তাঁর নেতৃত্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটি গতিশীল ও সহযোগিতাপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। উন্নয়ন প্রকল্প, যুবসম্পৃক্ততা ও এশিয়ান ক্রিকেটের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধিতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net