বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

by ঢাকাবার্তা
মুফতি আমীর হামজা

কুষ্টিয়া প্রতিনিধি ।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।

রোববার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। এ সময় তিনি জানান, কুষ্টিয়া-৩ আসনের মাধ্যমে ৩০০ আসনের প্রায় অধিকাংশ প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাই না। আমাদের দাবি, কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হোক।”

প্রার্থী আমীর হামজার প্রশংসা করে তিনি বলেন, “তিনি শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একজন বক্তা ও ব্যক্তিত্ব।”

জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াত আমির এনামুল হক, ছাত্রশিবির শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net