টিবি হসপিটাল
ডা. আয়শা আক্তার ।। প্রচণ্ড গরমের সময় ডিহাইড্রেটেড হওয়া বা শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। তখন হিটস্ট্রোক হতে পারে। এই গরমে এখনই সাবধানতা অবলম্বন করতে হবে। দেশের কিছু জায়গায় ইতোমধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখ মাস শুরু হয়েছে যার জন্য গরম পড়তে শুরু করেছে। এ থেকে বাঁচতে হলে কিছু কিছু নিয়ম মানা দরকার। ঘর থেকে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে এবং খুব যদি বেশি প্রয়োজন না হয় তাহলে ঘরে থাকা ভালো। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত গরমের তীব্রতা একটু বেশি থাকে তাই এই সময় খুব বেশি প্রয়োজন না হলে বের না হওয়া ভালো। এই গরমে তীব্র তাপে শরীর শুষ্ক হয়ে যায় তাই শরীরে আদ্রতা বজায় রাখতে অবশ্যই বেশি পরিমাণে পানি খেতে হবে এবং বাইরে বের হলে শরীরে ঘাম হলে ঘাম মুছে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে ঠাণ্ডা লেগে না যায়। দীর্ঘক্ষণ ধরে ঘেমে থাকলে ঘাম বসে গিয়ে শরীরে ঠাণ্ডা লাগতে পারে এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ঘামে শরীর থেকে প্রচুর পরিমাণে খনিজ পদার্থগুলো বের হয়ে যায়, তখন ইলেক্ট্রোলাইটের ঘাটতি হতে পারে যার জন্য প্রচুর পানি খেতে হবে এবং ওরস্যালাইন খাওয়া যেতে পারে। ফাস্টফুড বা জাংক ফুড জাতীয় খাবার একদমই পরিহার করতে হবে। এই গরমে সুতির কাপড় বা হালকা রঙের কাপড় পরিধান করলে অনেকটুকু আরাম পাওয়া যায়। প্রচণ্ড গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে তাপমাত্রা বেড়ে গেলে হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে। ফলে খুব দুর্বলতা অনুভব ও প্রচণ্ড পিপাসা পাওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাথাব্যথা, বমিভাব ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম …