শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

বামপন্থীদেরকে গাঁজা খাওয়া ছাড়তে হবে: সাদ রহমান

by ঢাকাবার্তা
সাদ রহমান

সম্পাদকীয় ডেস্ক ।।

তরুণ বুদ্ধিজীবী ও বিশ্লেষক সাদ রহমান বাংলাদেশের বামপন্থী রাজনীতি নিয়ে নিজের পর্যবেক্ষণ প্রকাশ করেছেন ফেসবুকে দেওয়া এক পোস্টে। তিনি লিখেছেন, বাংলাদেশে বাম রাজনীতি আবারও শক্তিশালী হয়ে উঠছে, যদিও এখনো তা ভোটের রাজনীতিতে প্রবেশ করেনি। তবে বড় কোনো ভুল না করলে এই শক্তি আগামীতে ভোটে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রাখে, বলেই মনে করেন তিনি।

সাদ রহমানের ভাষায়, জুলাইয়ের আন্দোলনে বামপন্থীদের সক্রিয় অংশগ্রহণ তাদের মধ্যে একধরনের আত্মবিশ্বাস তৈরি করেছে। যদিও প্রফেসর ইউনূস ও ছাত্ররা তাদের গুরুত্ব দেননি, তবুও এই সুযোগ কাজে লাগিয়ে বামপন্থীরা নিজেদের প্রভাবশালী শক্তি হিসেবে কল্পনা করতে শুরু করেছে।

তিনি সতর্ক করে বলেন, এখনকার ‘মধ্যপন্থী’ শক্তিগুলো মূলত ইসলামি জনতুষ্টিবাদের ফেরিওয়ালা। জামায়াত-ঘেঁষা শক্তিগুলোর উত্থানের বিপরীতে বাম রাজনীতিও বাড়বে বলেই তার মত।

তবে নতুন প্রজন্মের বাম রাজনীতিকে সফল করতে হলে কিছু মূল্যবোধগত ও সাংস্কৃতিক পরিবর্তন দরকার বলে মন্তব্য করেন সাদ। তিনি স্পষ্ট ভাষায় বলেন—

  • এর জন্য গাঁজা খাওয়া ছাড়তে হবে। লাইফস্টাইল বামপন্থা পরিহার করতে হবে।
  • সেইসাথে দুর্নীতি-সংস্কৃতির বিরুদ্ধে শক্ত অর্থনৈতিক দিকনির্দেশনা দিতে হবে।

তিনি এনসিপি ও ছাত্র রাজনীতির দুর্নীতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে বলেন, তারা এখন আর দূর্নীতি-বিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে গণআন্দোলন গড়ে তুলতে পারবে না।

সবশেষে তিনি আহ্বান জানান, জুলাইয়ের ফাঁকা মাঠে বড় গোল দেওয়ার সুযোগ আছে। আশা করি, বামপন্থীরা এই সুযোগ হেলায় হারাবে না।”

সাদ রহমান বাম রাজনীতির নব-উত্থানের সফলতা কামনা করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net