রবিবার, মার্চ ১৫, ২০২৬

ভাঙচুর ও চুরি, ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

by ঢাকাবার্তা
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখার তথ্য অনুযায়ী, রোববার পুলিশের উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন শিক্ষার্থীরা বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। তারা পুলিশের অস্ত্রের গুলিভর্তি ম্যাগাজিন চুরি, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

এছাড়া, কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা, জীবননাশের হুমকি ও ত্রাস সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ঘটনাস্থল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net