বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

টিআইবিকে বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের

কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি—টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা।

by ঢাকাবার্তা ডেস্ক
টিআইবিকে বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক।।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-কে বিএনপির দালাল আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি বিএনপির ওকালতি করে। তাদের প্রত্যেকটা কথা একপেশে। তারা সরকারবিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও বলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি—টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী—দেশবাসী দেখেছে।

তিনি বলেন, দুর্ঘটনা নিয়ে কথা বলে কিছু প্রতিষ্ঠান আছে। একশ’ মারা গেলে পাঁচশ’ বানিয়ে দেয়। টিআইবিও তাদের মতো। এই টিআইবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব। একই সঙ্গে সিপিডিও বলেছিল। মামলা করে সবকিছুর সমাধান হয় না। কিছু কথা বলা হয় পাবলিক পারসেপশনের জন্য। মামলা দিয়ে সবকিছু সমাধান হয় না, তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কথা বা তর্কের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি—টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। ঢাকাবার্তা।

কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি—টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। ঢাকাবার্তা।

বাংলাদেশে গণতন্ত্র অপরিহার্য কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যাওয়া, ক্ষমতা থেকে সরে যাওয়া—এই পদ্ধতির নাম পলিটিক্স। পলিটিক্স কীভাবে পরিচালিত হবে এর উত্তম ব্যবস্থা—বিশ্বস্বীকৃত গণতন্ত্র। কাজেই এর কোনও বিকল্প নেই।

নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মধ্যে কোন্দল বিষয়ে তিনি বলেন, দুই-একজনের ভাষাটা আমাদের নেত্রীরও দৃষ্টিগোচর হয়েছে। তিনি প্রকাশ্যে কথাও বলেছেন। আমিও বলতে চাই, তাদের সঙ্গে মতবিরোধ মিটিয়ে ঐক্য গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, আমরা একটা রাজনৈতিক দল। আমাদের পার্টির এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিল। রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমরা একটা রণকৌশল নিয়েছিলাম। আমাদের দলের ভেতরে সমস্যা, অন্তর্কলহ হচ্ছে—এটা নতুন না। সব রাজনৈতিক দলেই দ্বন্দ্ব, কলহ থাকতে পারে। আমাদের দল নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমাদের দল তো এগিয়ে যাচ্ছে। একাধারে ১৫ বছর আমরা পাওয়ারে (ক্ষমতায়)। আমরা সব কিছু মোকাবিলা করে, চলার পথে এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের নেতৃত্ব, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা প্রশ্নে আমাদের কোনও দ্বিধা নেই, বিরোধ নেই। আওয়ামী লীগের সুবিধাটা ওখানেই।

বিএনপির আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির বর্তমান অবস্থা কবি জসীমউদদীনের কবর কবিতার মতো—তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি/ যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা বাস্তবমুখী কর্মসূচি নেবো, প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে কাজ করতে। প্রতিটি মন্ত্রণালয়ে আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করতে শুরু করেছি।

 

আরও পড়ুন: জামিন পেলেন ফখরুল-খসরু

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net