বুধবার, মার্চ ১১, ২০২৬

আরও ৩৮ জনের করোনা শনাক্ত

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৮৬১।

by ঢাকাবার্তা ডেস্ক
আরও ৩৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার।।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে শনাক্ত হয়েছে ৩৮ জন। বুধবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৮৬১। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net