মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাদী তানভীর হোসেন ২০২১ সালের ১৩ মার্চ ইভ্যালির বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন।

by ঢাকাবার্তা ডেস্ক
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার।।

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন। এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাদী তানভীর হোসেন ২০২১ সালের ১৩ মার্চ ইভ্যালির বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা সরবরাহে ব্যর্থ হয়। পরে ওই বছরের ১৩ সেপ্টেম্বর পণ্যের সমমূল্যের একটা চেক দেয় ইভ্যালি।

নগদায়নের জন্য একাধিক ব্যাংকে চেকটি জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি ইভ্যালি কর্তৃপক্ষ। পরে শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে মামলা করেন তানভীর হোসেন।

 

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের ২৮৫ প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগের নির্দেশ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net