শনিবার, মার্চ ১৪, ২০২৬

নোয়াখালী-২ আসনে মঞ্চে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে মারা হলো

সোমবার মাগরিবের নামাজের আগমুহুর্তে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা চলাকালে এ ঘটনা ঘটে

by ঢাকাবার্তা ডেস্ক
নোয়াখালী-২ আসনে মঞ্চে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে মারা হলো

রাজনীতি ডেস্ক।।

নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থীকে মঞ্চে জুতা দিয়ে মেরেছেন তার দলীয় এক কর্মী। ওই কর্মীর নাম আলাউদ্দিন। একসঙ্গে ডাব খেয়ে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে মঞ্চে বসা অবস্থায় এমপি মোরশেদ আলমকে জুতা দিয়ে মারেন তিনি। সোমবার মাগরিবের নামাজের আগমুহুর্তে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাকে ধরে পুলিশে দিলে ওসি তাকে সেনবাগ থানা হেফাজতে নিয়ে আটক রাখেন।কেশারপাড় ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বেলাল ভূঞার সভাপতিত্বে নির্বাচনী পথসভা সঞ্চালনা করেন আলমগীর হোসেন।\

নোয়াখালী-২ আসনে মঞ্চে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে মারা হলো

নোয়াখালী-২ আসনে মঞ্চে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে মারা হলো

এ সময় কল্লোল গ্রুপের এমডি গোলাম মোস্তফা ভুঁইয়ার বক্তব্য চলাকালে আলাউদ্দিন মঞ্চে বসা থাকা এমপিকে জুতা দিয়ে বাড়ি দেন। দ্বিতীয় বাড়ি দেয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে মারধর করে সোপর্দ করেন। এ ব্যাপারে জানতে সেনবাগ থানা অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

আরও পড়ুন: নির্বাচনের অগ্রগতি বিদেশি কূটনীতিকদের জানাবে ইসি

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net