বুধবার, মার্চ ১১, ২০২৬

তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে থাকলে মাধ্যমিক স্কুল বন্ধ

তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

by ঢাকাবার্তা ডেস্ক
তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে থাকলে মাধ্যমিক স্কুল বন্ধ

স্টাফ রিপোর্টার।।

সারা দেশে চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখবেন। এতে আরও বলা হয়েছে, তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আবহাওয়ার পূর্বাভাস ও বর্তমান তথ্য সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর থেকে জেনে নিতে হবে। আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net