মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

এবার ‘অনুবাদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন যারা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১০ ফেব্রুয়ারি হবে দিনব্যাপী অনুবাদ সম্মেলন।

by ঢাকাবার্তা ডেস্ক
এবার 'অনুবাদ সাহিত্য পুরস্কার' পাচ্ছেন যারা

সাহিত্য ডেস্ক।।

ভাষার মাসে বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ঘোষণা করেছে ‘অনুবাদ সাহিত্য পুরস্কার’; আগামী ১০ ফেব্রুয়ারি অনুবাদ সম্মেলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সেদিন দিনব্যাপী এ সম্মেলন হবে। অনুবাদ বিষয়ক সেমিনার ও আলোচনা সভায় অংশ নেবেন দেশ-বিদেশের খ্যাতিমান অনুবাদকরা।

পাঞ্জেরী পাবলিকেশনসের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে ‘পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২৩’ বিতরণের পাশাপাশি বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের অনুবাদ সাহিত্যপত্রিকা ‘যুক্তস্বর’-এর আরব সাহিত্য সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। সংখ্যাটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

‘পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করা হয়েছে তিনটি শাখায়। এ বছর অনুবাদ সাহিত্য পুরস্কারে আজীবন সম্মাননা বিভাগে মনোনিত হয়েছেন অধ্যাপক আবদুস সেলিম।

‘বর্ষসেরা অনূদিত বই: বাংলা থেকে অন্যান্য ভাষা’ বিভাগে মনোনিত হয়েছে ‘The Aftermath’ (মূল: সৈয়দ শামসুল হক, অনুবাদ: মার্জিয়া রহমান, প্রকাশক: বেঙ্গল লাইটস বুকস)।

‘বর্ষসেরা অনূদিত বই: অন্যান্য ভাষা থেকে বাংলা’ বিভাগে পুরস্কার পাচ্ছে দুটি বই– ‘অঙ্কের জগৎ ও অধ্যাপকের প্রেম’ (মূল: ইয়োকো ওগাওয়া, অনুবাদক: অভিজিৎ মুখার্জি, প্রকাশক: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা) এবং ‘তলকুঠুরির কড়চা’ (মূল: ফিওদর দস্তইয়েফ্‌স্কি, অনুবাদ: মশিউল আলম, প্রকাশক: মাওলা ব্রাদার্স)।

আজীবন সম্মাননা বিভাগে পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা। বাকি দুটি শাখায় পঞ্চাশ হাজার টাকা করে। তৃতীয়বারের মত এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

আরও পড়ুন: বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net